শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:১৭ পিএম, ২০২১-১১-২৭
রাঙ্গুনিয়া ও হাটহাজারী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে রোববার (২৮ নভেম্বর)। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠে থাকবেন জেলা প্রশাসনের ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শনিবার (২৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তিনি বলেন, ২৮ নভেম্বর রাঙ্গুনিয়া ও হাটহাজারী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ২৬ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় থাকবেন। এছাড়াও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কাছে রিপোর্ট করবেন। জানা গেছে, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাঙ্গুনিয়া উপজেলার দায়িত্বে থাকবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা হলেন- নাঈমা ইসলাম, এসএমএন জামিউল হিকমা, মাসুদ রানা এবং পিযুষ কুমার চৌধুরী। হাটহাজারী উপজেলায় নিয়োজিত থাকবেন ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা হলেন- আশরাফুল হাসান, মামনুন আহমেদ অনীক, রাজীব হোসেন, আশরাফুল আলম এবং গালিব চৌধুরী।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited